শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
জাতীয়

জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব নির্বাচিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছে।

জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব নির্বাচিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য ডেইলি স্টারের রাকিব মাদবর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিক সমিতির গঠিত নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীন নতুন এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহামুদুর রহমান নাজিদ।

কমিটির অন্যান্য পদে দ্য নিউ নেশনের মো. আব্দুর রাকিব যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের মো. মিলন হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পোস্টের ইয়াছির মো. ফাহাদ এবং অর্থ সম্পাদক হয়েছেন জাগো নিউজের তৌফিক হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যায়যায়দিনের মিজান উদ্দীন মাসুদ ও বাংলা ট্রিবিউনের সুহাইল আহমদ। কমিটি ঘোষণা শেষে নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক রইছ উদদীন বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির অনেক অর্জন রয়েছে। সমিতির সদস্যরা এই সংগঠনের প্রাণ। সকল সদস্যদের সত্য অনুসন্ধানে কাজ চালিয়ে যেতে হবে।'

বিজ্ঞাপন