বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ ঘোষণা করেছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো হচ্ছে যে, ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পশু জবাই থেকে বিরত থাকতে হবে।

এছাড়া, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন