বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

পূজার ছুটিতে সিলেটে পর্যটকদের বরণে প্রস্তুতি

দুর্গাপূজার ছুটিতে সিলেটের পর্যটন খাতে লাখো পর্যটকের আগমনের আশা।

পূজার ছুটিতে সিলেটে পর্যটকদের বরণে প্রস্তুতি

দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেট। ব্যবসায়ীদের আশা, টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটক সিলেটের দর্শনীয় স্থানগুলোতে ভিড় করবেন।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নানা প্রস্তুতি নিচ্ছে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়ে পর্যটকরা এখানে আসেন, তবে উৎসবের সময় এই সংখ্যা বাড়ে। চা বাগান, জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর এবং রাতারগুলসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের পদচারণা বাড়বে।

হোটেল গোল্ডেন সিটির জেনারেল ম্যানেজার মিষ্ঠু দত্ত জানান, ‘পূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেটের হোটেল-মোটেলগুলো। জেলার ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্টের বেশিরভাগ রুমের বুকিং হয়ে গেছে।’

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী বলেন, ‘পর্যটকদের আগমনে বাড়তি লাভের পাশাপাশি জেলার অর্থনীতি আরও চাঙা হবে।’

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম জানান, ‘পর্যটকরা যেন নির্বিঘ্নে ঘুরতে পারে সেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন। হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা দেওয়া হবে।’

ব্যবসায়ীদের আশা, পূজার টানা ৫ দিনের ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকা আয় হবে।

বিজ্ঞাপন