বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ১৪ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবের রিয়াদে হামলার কারণে ৮৯টি ফ্লাইট বাতিল, ১৪ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ১৪ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে

ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে, যা সাড়ে ১৪ হাজারেরও বেশি যাত্রীকে ভোগান্তিতে ফেলেছে।

বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিধিনিষেধের কারণে সরাসরি ও ট্রানজিট রুটের মোট ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৩৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। অপরদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

তবে বাতিলকৃত ফ্লাইটগুলো কত সময়ের জন্য স্থগিত থাকবে এবং কখন সেগুলো পুনরায় চালু হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়, যাতে ১২ জন নিহত হন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি। হামলায় বাংলাদেশিসহ আরও অন্তত ৩ শতাধিক ব্যক্তি আহত হন। হামলার পর থেকেই রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে, যা এখনও অব্যাহত আছে।

বিজ্ঞাপন