মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।

রিয়াদ বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে গেছে। হামলার কারণে সৌদি আরবের রাজধানীর আকাশপথে বিমান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর, তার কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জারি করা বিমান চলাচলসংক্রান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, বিমানবন্দরটি স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বিমান চলাচল খাতে এটি অন্যতম বড় বিঘ্ন হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানির বাড়তি দাম বিমান চলাচল খাতকে চাপে রেখেছে।

বিজ্ঞাপন