বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

সাজেকে বৃহস্পতিবার থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে।

সাজেকে বৃহস্পতিবার থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে আবারও সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এই অবরোধ শুরু হবে।

অবরোধের কারণ হিসেবে সংগঠন দুটি জানায়, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। তাদের দাবি, প্রশাসনের শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

গত রোববার অনিদিষ্টকালের জন্য সড়ক অবরোধ ডেকে প্রায় সাড়ে ১১ ঘণ্টার জন্য প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়েছিল।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃদ্বয় উল্লেখ করেন।

বিজ্ঞাপন