আজ, ১৪ অক্টোবর, ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতর জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে।
দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যার মধ্যে উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭ শতাংশ।
পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।