গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর ১০টা ১৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীও যোগ দিয়েছে। এছাড়া উদ্ধার তৎপরতায় বিজিবিও অংশগ্রহণ করছে।
সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী, বেলা সোয়া ১টার দিকে পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।