বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

টঙ্গীতে আগুন: উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও বিজিবির অংশগ্রহণ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধার কাজে সেনাবাহিনী ও বিজিবির অংশগ্রহণ।

টঙ্গীতে আগুন: উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও বিজিবির অংশগ্রহণ

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে তিনটি ইউনিট। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়লে ইউনিটের সংখ্যা বৃদ্ধি করা হয়।

এখনো পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন