বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
ধর্ম

বাবা দিবসে আবেগাপ্লুত শবনম ফারিয়া স্মরণ করলেন বাবাকে

বাবা দিবসে আবেগে ভেসে গেলেন শবনম ফারিয়া, স্মরণ করলেন তাঁর প্রয়াত বাবাকে।

বাবা দিবসে আবেগাপ্লুত শবনম ফারিয়া স্মরণ করলেন বাবাকে

বাবা সন্তানের জীবনে একটি বিশাল বটবৃক্ষের মতো। তিনি শুধু অভিভাবক নন, বরং নির্ভরতা ও আস্থার উৎস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে আজ আবেগে ভেসে গেলেন অভিনেত্রী শবনম ফারিয়া, স্মরণ করলেন তাঁর প্রয়াত বাবাকে।

২১ জুন বাবা দিবসে ফারিয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, "আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা—‘আমার বাবার গল্প’, ‘আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প’, ‘আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প’।"

তিনি আরও উল্লেখ করেন, "আমার দাদি সবসময় আমাকে ডাকেন, ‘আমার ছেলের কলিজা’। কিন্তু দাদু হয়তো জানেন না, তাঁর ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতা আর কখনও পূরণ হবে না।"

শবনম ফারিয়া ২০১৭ সালের ১৬ জুলাই তাঁর বাবা ডা. মীর আবদুল্লাহকে হারান, যিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তিনি শ্বশুরকে নতুন করে ‘আব্বু’ বলে ডাকতে পারছেন। ফারিয়া লেখেন, "আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন।"

সব বাবাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে ফারিয়া বলেন, "তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি।"

বিজ্ঞাপন