বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ধর্ম

বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে কাছিমের সংখ্যা বিপন্ন

বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে কাছিমের সংখ্যা বিপন্ন, পরিবেশবিদদের উদ্বেগ।

বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে কাছিমের সংখ্যা বিপন্ন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজারের পুকুরে গজারি-মাদারি প্রজাতির কাছিমের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। পরিবেশবিদরা জলবায়ু পরিবর্তন, পুকুরে পলিথিন ও আবর্জনা ফেলার পাশাপাশি সরকারি উদ্যোগের ঘাটতিকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন।

গবেষকরা জানিয়েছেন, এই বিরল প্রজাতির কাছিম বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। নরম খোলস, কালো রং ও বড় আকারের জন্য এই কাছিম দেশের অন্য কোথাও দেখা যায় না।

মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। দর্শনার্থীরা ধর্মীয় বিশ্বাস থেকে কাছিমদের বিভিন্ন খাবার যেমন পাউরুটি, বিস্কুট, কলা ও মিষ্টি খাওয়ান।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, 'পুকুরে পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে কাছিমের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে।'

বায়েজিদ বোস্তামী মাজার পরিচালনা কমিটির খাদেম মো. রেজাউল করিম জানান, 'গেল বছর ১২০টি কাছিমের ডিম পাওয়া গেলেও এবার সেই সংখ্যা কমে ৭০টিতে দাঁড়িয়েছে।'

পরিবেশবিদ মোহাম্মদ আলী শাহিন বলেন, 'সরকারি সমীক্ষার মাধ্যমে কার্যকর উদ্যোগ নিলে প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব।'

বর্তমানে মাজারের পুকুরে প্রায় ৬৫০ কাছিম রয়েছে, যা ৫ বছর আগে ছিল ৭০০টি।

বিজ্ঞাপন