মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
ধর্ম

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিটি গঠন

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিটি গঠন

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ শুক্রবার সকালে সিলেটের সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সভায় এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, দরগাহর উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, আর্থিক হিসাবে স্বচ্ছতা আনতে সকলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

কমিটিতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগাহ-মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটি আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। বিদ্যমান কমিটি নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করবে এবং তা চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে। এর আগে, রুদ্ধদ্বার সভায় দরগাহর ঐতিহ্য, ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন