বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ মেগাসিরিজ

বাংলায় আসছে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবনকাহিনী নিয়ে নির্মিত মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’

বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ মেগাসিরিজ

মুসলিম বিশ্বের কিংবদন্তি সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ আগামী ২ আগস্ট থেকে বাংলায় সম্প্রচারিত হবে। নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে এই সিরিজটি প্রচারিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরিজটি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে দেখানো হবে। অনুষ্ঠানে বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়।

সিরিজটির কাহিনি ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম পুনরুদ্ধারের ঐতিহাসিক অভিযানের প্রেক্ষাপট নিয়ে আবর্তিত হয়েছে। এতে সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার সংগ্রাম এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টার চিত্র তুলে ধরা হয়েছে।

বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক পরিবেশকে জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপস্থাপনের ধারাবাহিকতায় আমরা এই সিরিজটি নিয়ে আসছি।’

বঙ্গ’র হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার জানান, ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনী বাংলা ভাষায় দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।’

বিজ্ঞাপন