সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোকে শত্রু শনাক্তের আহ্বান জানালেন খামেনি

মুসলিম দেশগুলোর নেতাদের শত্রু শনাক্তের আহ্বান জানিয়েছেন ইরানের খামেনি।

মুসলিম দেশগুলোকে শত্রু শনাক্তের আহ্বান জানালেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মুসলিম দেশের নেতাদের সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে আহ্বান জানিয়েছেন। তিনি পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এই আহ্বান জানান।

মোজতবা খামেনি শত্রুর পরিকল্পনা বুঝে তা প্রতিহতের পরামর্শও দিয়েছেন। এই প্রেক্ষাপটে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এটি খুলে দিতে ইরানের তাড়া নেই বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম গরিবাবাদি।

আইআরজিসি হরমুজের ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখার কথা জানিয়েছে। তারা অভিযোগ করেছে যে, বিশ্বজুড়ে জ্বালানির দাম প্রভাবিত করতে মার্কিন নেতারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

এদিকে, তেহরান ও ওয়াশিংটনের বিরোধ মেটাতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরাক।

মার্কিন নৌ অবরোধের মধ্যেই, তেল বিক্রি থেকে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান। তেহরান জানিয়েছে, এই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় করা ব্যয় মেটানো সম্ভব হবে।

বিজ্ঞাপন