রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

হরমুজে মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার অভিযোগ ইরানের

হরমুজে মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার অভিযোগ করেছে ইরান।

হরমুজে মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার অভিযোগ ইরানের

হরমুজ প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলাটি দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির উপকূলের কাছে ঘটে। ওই নৌকায় তিন জন আরোহী ছিলেন। হামলার পর উদ্ধারকারীরা নৌকাটির মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। নৌকায় থাকা অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে গেছে। বিশেষ করে গত জুনে স্থায়ী সমাধানের পথনকশা নিয়ে হওয়া একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতির আর অগ্রগতি হয়নি।

ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের দেওয়া দাবিগুলো মেনে নিলে আগামী দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে প্রণালীতে আরোপ করা অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

বিজ্ঞাপন