রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের অনুভূতি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের ফলে লস অ্যাঞ্জেলেসে আতঙ্ক ছড়িয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের অনুভূতি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ফলে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের কারণে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে একটি যাত্রীবাহী বিমানকে অবতরণ বাতিল করতে হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি ম্যানহাটন বিচ শহরের উপকূলে।

মূল ভূমিকম্পের পরপরই কয়েকটি আফটারশক অনুভূত হয়। এই ভূমিকম্পের ফলে বিভিন্ন গাড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়।

এছাড়া, স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হওয়ায় একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা কার্যালয় ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নে তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। তারা সতর্ক করে জানিয়েছেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না, তাই পরবর্তী কম্পন মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞাপন