রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে স্টারলিংক ব্যবহার করেছে: ওয়াশিংটন পোস্ট

ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে স্টারলিংক সেবা ব্যবহার করেছে, দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।

ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে স্টারলিংক ব্যবহার করেছে: ওয়াশিংটন পোস্ট

মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক সেবা ব্যবহার করেছে ইরান, এমন দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইরান স্টারলিংক সেবা অননুমোদিতভাবে ব্যবহারের দু'টি ঘটনার তথ্য জানতে পারে মাস্ক। স্পেসএক্সের একটি দল অনুসন্ধান করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

এছাড়া, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে, স্থলভিত্তিক অভিযানের জন্য তুলনামূলক কম ব্যয়বহুল পরিকল্পনার আওতায় এ সেবা ব্যবহার করা হয়েছিল।

মার্চের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে বোমা হামলা শুরু করে, যার জবাবে তেহরান মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টারলিংক ব্যবহারের বিষয়টি মাস্ককে ক্ষুব্ধ করেছে। তিনি রাশিয়ার সামরিক অভিযানে স্টারলিংকের ব্যবহার বন্ধে পদক্ষেপ নিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের স্টারলিংক ব্যবহারের খবর মাস্কের জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এটি আধুনিক যুদ্ধে স্যাটেলাইট যোগাযোগের গুরুত্বকে তুলে ধরছে।

স্টারলিংক সেবা বিশ্বের ১৬০টিরও বেশি দেশে চালু রয়েছে এবং অনুমোদিত তৃতীয় পক্ষের বিক্রেতাদের মাধ্যমে সেবা পৌঁছানো হয়। তবে, এসব বিক্রেতাদের স্পেসএক্সের যাচাই-বাছাই প্রক্রিয়া পার হতে হয়।

বিজ্ঞাপন