মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
ধর্ম

স্পিকার হাফিজ উদ্দিনের শেষ শ্রদ্ধা আলি খামেনির প্রতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তেহরানে।

স্পিকার হাফিজ উদ্দিনের শেষ শ্রদ্ধা আলি খামেনির প্রতি

বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) তেহরানে গ্র্যান্ড মোসাল্লা মসজিদে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ বাংলাদেশের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "এই জাতীয় শোকের সময়ে ইরান সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।"

আলোচনার সময় তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং দুই দেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, ঐতিহাসিক এই সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

প্রসঙ্গত, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছালে ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন