মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নেপালে বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

নেপালে বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি।

নেপালে বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের হতাশা নিয়ে নেপালে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পদত্যাগের দাবিতে গত তিন দিনে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন, যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ পরিস্থিতিতে, কাঠমান্ডুর রাস্তায় আন্দোলনকারীরা বিক্ষোভে অংশগ্রহণ করছেন। তাদের অভিযোগ, সরকার যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি।

জেন-জি নেপাল সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বালেন শাহের সরকার জনবিরোধী এবং স্বৈরাচারী শাসন পরিচালনা করছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বাজেট এবং সরকারি নীতিতে যুবকদের কর্মসংস্থান কিংবা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো বাস্তব পদক্ষেপ নেই।

এদিকে, বিরোধী দল নেপালি কংগ্রেস প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে। তারা দাবি করছে, রাষ্ট্রের ব্যর্থতার কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন