মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

শেখ হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির কাজ চলছে

শেখ হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির আওতায় কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির কাজ চলছে

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় একত্রে কাজ করছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক না কেন, তাকে আগে জেলে যেতে হবে।

তিনি আরও জানান, দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে যেসব বক্তব্য দিচ্ছেন, তা সরকারের কাছে গুরুত্ব পায় না। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন