জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) তার উত্তরার বাসার সামনে স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, জি এম কাদের শেখ হাসিনার সাথে যোগাযোগ করে জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করছেন। তারা হুঁশিয়ারি দেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো স্থান রাখা যাবে না।
জাতীয় পার্টির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একদল দুষ্কৃতিকারী জি এম কাদেরের বাসভবনে হামলা করেছে। তাদের পাঠানো ফুটেজে দেখা যায়, বাসার জানালার কাঁচ ভাঙা এবং ইটপাটকেল ছোড়ার আলামত রয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে জাতীয় পার্টি প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে।