ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পেছনে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অভিযোগ।