আজ দিল্লিতে মহাকর্মসূচি পালন করছে ভারতের বিরোধী রাজনৈতিক জোট, ইন্ডিয়া। এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানী দিল্লিতে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তর ঘিরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিক্ষোভের সময় পুলিশের দমন-পীড়নের অভিযোগ উঠেছে।
পুলিশি বাধা ও ধরপাকড় উপেক্ষা করে আজ দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী নামেন। এ সময় পুলিশের লাঠিচার্জের শিকার হন তারা এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।
আটকের পর একদিনে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এবং তার দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। মুক্তির পর তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এছাড়া, আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীও মুক্তি পেয়েছেন। তার মুক্তি আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।