ডিবি পুলিশ সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে। রবিবার (১১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে তার যোগশাজসের তথ্য পেয়েছে পুলিশ।
তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।