সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
রাজনীতি

জামায়াতের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে প্রতিবাদ

জামায়াতের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছে রাশেদ খান।

জামায়াতের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে প্রতিবাদ

বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াত রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান না।

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসের বিষয়ে তিনি বলেন, ‘প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পিছনে জামায়াতের আমিরের উপদেষ্টা রয়েছে।’ রাশেদ খান রবিবার (১১ অক্টোবর) তার ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।

তিনি আরও জানান, এনসিপিরও এই ঘটনায় মন কাঁদছে, তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। আয়াসের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস!’

রাশেদ খান বলেন, আয়াস পূর্বে প্রতারণার মামলায় জেল খেটেছে এবং তার মামলাটি এখনো বিচারাধীন। রবিবার আয়াস প্রিজন ভ্যান থেকে দাবি করেছেন, তার হোয়াটসঅ্যাপ লগ-ইন করে যাতে সব তথ্য ডিলিট করা হয়।

তিনি প্রশ্ন তোলেন, ‘কি আছে তার হোয়াটসঅ্যাপে?’ এবং যোগ করেন, ‘জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে।’ তিনি অভিযোগ করেন, বিতর্কিত সংগঠন ও কার্যক্রমে শাহরিয়ার কবির অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করছেন।

বিজ্ঞাপন