গুম-খুনের রাজনীতি নয়, বরং সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, পাঁচই আগস্টের পর রাজনীতি ও দেশ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বহুগুণ বেড়েছে। তাই হানাহানি ভুলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে দেশকে পুনর্গঠন করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি বৃহত্তর নোয়াখালীর ইতিহাস, কৃষ্টি এবং ১৯৪৭ সালে মহাত্মা গান্ধীর নোয়াখালী সফরের সময়কার সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে ভারতীয় ডেপুটি হাইকমিশনারসহ গান্ধী আশ্রম ট্রাস্টের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।