ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
দিল্লি প্রশাসন ও পুলিশ এই বিক্ষোভ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যন্তর মন্তর ও এর আশপাশের এলাকা ঘিরে সাত স্তরের নিরাপত্তা ব্যারিকেড গড়ে তোলা হয়েছে।
বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর ২০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ রাজধানীর ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এছাড়া, বহিরাগত কর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে ভারতীয় রেলওয়ে কয়েকশ দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল করেছে।
বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তিন শতাধিক বিশেষ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানিয়েছেন, প্রশাসনের সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে লাখো স্বেচ্ছাসেবক ও সমর্থক বিক্ষোভে অংশ নিতে উপস্থিত হবেন।