শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পুলিশ সতর্ক

দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রস্তুতি, পুলিশ সতর্ক।

দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পুলিশ সতর্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি অভিযোগ করেছে যে, ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেয়ার কারণে কমিশনারের পদত্যাগ প্রয়োজন।

শুক্রবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, “আমাদের বিক্ষোভ হবেই। কারণ, যন্তর মন্তর নির্ধারিত প্রতিবাদস্থল। ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদে বিক্ষোভ করার অধিকার দেয়া হয়েছে। তাহলে অনুমতির প্রয়োজন কেন?”

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিক্ষোভের অনুমতি দেয়া হয়নি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বিক্ষোভের প্রস্তুতি হিসেবে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও রেলস্টেশনগুলোতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে এবং নয়াদিল্লি রেলওয়ে স্টেশনগামী ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

ভোটার তালিকার বিতর্কিত সংশোধন নিয়ে বিরোধী জোট, বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন গোষ্ঠীও সক্রিয় রয়েছে।

কেরালা ও ব্যাঙ্গালুরুসহ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে।

বিজ্ঞাপন