মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি উঠেছে।

জিএম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার দাবিতে তার ঢাকার উত্তরার বাসার সামনে সোমবার সকালে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী একদল যুবক ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে স্লোগান দিতে থাকে। তারা কাদেরের বিরুদ্ধে অভিযোগ তুলে দ্রুত তার গ্রেপ্তারের দাবি জানান।

জিএম কাদের অভিযোগ করেন, তার বাসায় হামলা চালিয়েছে একদল যুবক। তিনি বলেন, "৫০ থেকে ৬০ জন যুবক আমার বাসার সামনে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে।"

ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্প্রতি একটি পডকাস্টে জিএম কাদের জানান, শেখ হাসিনার সঙ্গে তার কথা হয় এবং সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না বলেও দাবি করেন।

বিজ্ঞাপন