মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

ধর্ম নয়, নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের দায়িত্বের কথা জানান।

ধর্ম নয়, নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

১২ অক্টোবর, সোমবার, সচিবালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, "একজন নাগরিক হিসেবে যার যে অধিকার রয়েছে, তা নিশ্চিত করা আমার দায়িত্ব।"

ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন ধর্মের নেতা-কর্মীদের নির্যাতনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "মুসলমান কর্মীরা যেমন নির্যাতনের শিকার হয়েছেন, তেমনি হিন্দু কর্মীরাও একইভাবে নির্যাতিত হয়েছেন।"

মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজার উপলক্ষে প্রধানমন্ত্রীকে পূজার আমন্ত্রণ জানান ঢাকা-১৭ আসনের ৮টি মন্দিরের প্রতিনিধিরা।

এসময়, বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন নেতৃবৃন্দ। পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

হিন্দু সম্প্রদায়ের নেতারা সভায় জানান, সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে।

বিজ্ঞাপন