বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

সাদিক কায়েমের ছাত্রশিবির বিদায়, মেয়র পদে লড়াইয়ের প্রস্তুতি?

সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

সাদিক কায়েমের ছাত্রশিবির বিদায়, মেয়র পদে লড়াইয়ের প্রস্তুতি?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সাদিক কায়েম তার ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।'

গত ১ মে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার সময় তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ ঘোষণার পর থেকে প্রশ্ন উঠছিল, ছাত্রশিবিরের সদস্য হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদকেও ডিএসসিসি মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, জামায়াত কি আসিফ মাহমুদকে ছাড় দিয়ে এককভাবে সিটি নির্বাচনে লড়বে?

এনসিপি জানিয়েছে, তারা স্থানীয় নির্বাচনে এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত সিদ্ধান্ত হলে তা নির্বাচনের আগে হতে পারে। সাদিক কায়েমের ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার বিষয়টি তার প্রার্থিতার দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, এনসিপির আসিফ মাহমুদকে সমর্থনের পরিবর্তে জামায়াত সাদিক কায়েমকে প্রার্থী করে ভোটের মাঠে বড় বার্তা দিতে চাচ্ছে। সাদিক কায়েম যদি প্রার্থিতা নিয়ে সন্দেহে থাকতেন, তবে তিনি শিবির থেকে বিদায় নিতেন না। এ থেকে প্রতীয়মান হচ্ছে যে, তার প্রার্থিতা নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন