যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম গড়ে আড়াই ডলারের বেশি বেড়েছে।
অয়েল প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৮২ ডলার বেড়ে বর্তমানে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ২ দশমিক ২৭ ডলার বেড়ে প্রতি ব্যারেলের দাম ৯৪ দশমিক ৪ ডলারে পৌঁছেছে।
মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ কার্যদিবস তেলের দাম কমছিল, কিন্তু বুধবার সেই দরপতনের ধারাবাহিকতা ভেঙে তেলের বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।