বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

খাদ্য নিরাপত্তার জন্য তিনটি আধুনিক ল্যাব স্থাপনের ঘোষণা

খাদ্যমন্ত্রী আফরোজা খানম তিনটি আধুনিক ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য।

খাদ্য নিরাপত্তার জন্য তিনটি আধুনিক ল্যাব স্থাপনের ঘোষণা

খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও নানা সীমাবদ্ধতায় প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

তিনি জানান, ঢাকার আশুলিয়া, চট্টগ্রাম ও খুলনায় আধুনিক ল্যাব স্থাপন করা হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে এই পরীক্ষাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, টেকসই সুফল পেতে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের নিয়ে পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এজন্য কৃষি, বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে,’ যোগ করেন তিনি।

বিজ্ঞাপন