দেশের বাজারে টানা ৯ দফা কমার পর সোনার দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার নতুন দর নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে এই মূল্য ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ছিল।
বাজুস জানায়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সোনার দাম বাড়ানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।