সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

১৮ দিনে তৈরি পোশাক খাতে ৪৩ কোটি ডলারের ক্ষতি

১৮ দিনে তৈরি পোশাক খাতে ৪৩ কোটি ডলারের ক্ষতি হয়েছে, জানাল বিজিএমইএ।

১৮ দিনে তৈরি পোশাক খাতে ৪৩ কোটি ডলারের ক্ষতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর— এই ১৮ দিনে ৩১৭টি সদস্য কারখানার উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।

রোববার (২২ নভেম্বর) সংগঠনটি এই তথ্য প্রকাশ করেছে। একই সময়ে ক্রেতারা ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

বিজিএমইএ জানিয়েছে, সরাসরি ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে।

রফতানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং ক্ষেত্রবিশেষে সরাসরি অর্ডার বাতিলের চাপ সামলাতে হচ্ছে।

সংগঠনটি আরও বলেছে, চলমান অস্থিরতার কারণে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম চাপে পড়েছে। এর প্রভাব পড়ছে কারখানার কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং সামগ্রিক রফতানি বাণিজ্যে।

বিজ্ঞাপন