সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পিংক বাসে লোকসান বাড়ছে, ১ টাকার আয় ৪ টাকারও বেশি খরচ

বিআরটিসির পিংক বাস সার্ভিসে ১ টাকা আয় করতে খরচ হচ্ছে ৪ টাকা ২২ পয়সা।

পিংক বাসে লোকসান বাড়ছে, ১ টাকার আয় ৪ টাকারও বেশি খরচ

গত আড়াই মাসে বিআরটিসির পিংক বাস সার্ভিসে আয় হয়েছে সাড়ে আট লাখ টাকা, কিন্তু ব্যয় প্রায় ৩৬ লাখ টাকায় পৌঁছেছে। অর্থাৎ, এক টাকা আয় করতে খরচ হচ্ছে ৪ টাকা ২২ পয়সা। এই সময়ের মধ্যে লোকসান দাঁড়িয়েছে ২৭ লাখ টাকার বেশি।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি এই মহিলা বাস সার্ভিস চালু করে। সন্ধ্যা বেলায় অফিস ছুটির পর পিংক বাসে যাত্রীদের ভিড় থাকে। মতিঝিল থেকে নতুন বাজারগামী বাসটি ছাড়ার আগেই পূর্ণ হয়ে যায় সব আসন। তবে দিনের শুরুতে যাত্রী সংখ্যা কম থাকে, যেমন আব্দুল্লাহপুর থেকে মতিঝিলগামী একটি বাসে খিলক্ষেত পর্যন্ত মাত্র পাঁচ থেকে ছয়জন যাত্রী ছিলেন।

অনেক কর্মজীবী নারী যাত্রী পিংক বাসের সুবিধা নিয়ে সন্তুষ্ট হলেও, তাদের মধ্যে অনেকেই এখনও বাসের সময়সূচি জানেন না। বিআরটিসির হিসাব অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত পিংক বাসে আয় হয়েছে ৮ লাখ ৫১ হাজার টাকা, বিপরীতে ব্যয় ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

বিআরটিসির চেয়ারম্যান জানান, অফ-পিক সময়ে বাসগুলোকে বিকল্প রুটে চালানোর পরিকল্পনা রয়েছে এবং যাত্রী সংখ্যা বাড়াতে প্রচার-প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এই সেবায় যুক্ত হবে আরও ১০০টি বৈদ্যুতিক বাস।

এছাড়া, নারীদের পাশাপাশি তাদের আপনজনকে বাসে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রুট ও সময়সূচিভিত্তিক মোবাইল অ্যাপ তৈরির কাজও চলছে।

বিজ্ঞাপন