বিশ্বব্যাংক উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মতি জানিয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন তিনি।
বৈঠকে ঢাকা শহরের জনসংখ্যার চাপ, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন, পল্লী উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, ঢাকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কয়েকটি বস্তিতে মডেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুই বছরের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মন্ত্রী বলেন, "স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক পাশে রয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।"