ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ইআরএফ সদস্যদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক মো. দুলাল হোসাইন।
অন্যদিকে, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও অফিস সম্পাদক মো. জাকির হোসাইন।
এই চুক্তির আওতায় ইআরএফের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে কর্পোরেট স্বাস্থ্যসেবার বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা পাবেন।