সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফরিদপুর মেডিকেল কলেজে দুর্নীতি দমন কমিশনের অভিযান

ফরিদপুর মেডিকেল কলেজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান চলছে।

ফরিদপুর মেডিকেল কলেজে দুর্নীতি দমন কমিশনের অভিযান

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ নভেম্বর) দুপুর থেকে দুদকের জেলা সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এ অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন স্থানে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে আসে। অভিযোগের মধ্যে রয়েছে সরকার নির্ধারিত টিকিটের মূল্যের দ্বিগুণ নেওয়া, রোগীদের জন্য সরবরাহকৃত নিম্নমানের খাবার এবং উপকরণের পরিমাণ কম থাকা।

এছাড়াও, চিকিৎসকদের অনুপস্থিতি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে অব্যবস্থাপনা এবং হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের কথাও উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা জানান, অভিযানটি আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন