সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্বে সোনার উৎপাদনে শীর্ষে চীন, ২০২৫ সালে ৩৮৪.৩ টন উৎপাদন

বিশ্বের সোনার উৎপাদনে শীর্ষে চীন, ২০২৫ সালে ৩৮৪.৩ টন সোনা উৎপাদন করেছে।

বিশ্বে সোনার উৎপাদনে শীর্ষে চীন, ২০২৫ সালে ৩৮৪.৩ টন উৎপাদন

সোনা কেবল একটি ধাতু নয়, বরং এটি হাজার বছরের ইতিহাসে সম্পদ, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রতীক। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ হিসেবে চীন শীর্ষস্থান ধরে রেখেছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে। ২০২৪ সালে দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে এই শীর্ষস্থান অর্জন করেছিল।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটি ২২০ দশমিক ৯৩৫ টন দেশীয় কাঁচামাল এবং ১২৭ দশমিক ০৫৫ টন আমদানি করা কাঁচামাল থেকে সোনা উৎপাদন করেছে। সব মিলিয়ে উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ কম।

এ সময়ে চীনে সোনার মোট ব্যবহার হয়েছে ৬৮৪ দশমিক ৬২৩ টন, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি। এর মধ্যে গয়না তৈরিতে ১৭৮ দশমিক ৬১২ টন, সোনার বার ও কয়েন কেনায় ৪৪৪ দশমিক ৫৭৬ টন এবং শিল্পসহ অন্যান্য কাজে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা ব্যবহার করা হয়েছে।

গ্লোবালডেটার তথ্য অনুসারে, চীনে বর্তমানে ১১৭টি সোনার খনি চালু রয়েছে। ২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, দেশটির শীর্ষ পাঁচটি খনি হলো—শাসি কপার মাইন, ইশিংঝাই গোল্ড মাইন, সানশানদাও গোল্ড মাইন, জিয়াওজিয়া গোল্ড মাইন এবং দে শিং মাইন।

শাসি কপার মাইন আনহুই প্রদেশে অবস্থিত এবং এখান থেকে ২০২৩ সালে ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। অন্যদিকে, ইশিংঝাই গোল্ড মাইন শানসি প্রদেশে অবস্থিত এবং এখান থেকে ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদন হয়েছে।

সানশানদাও গোল্ড মাইন থেকে ২০২৩ সালে ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। জিয়াওজিয়া গোল্ড মাইন ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স এবং দে শিং মাইন ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদন করেছে।

বিজ্ঞাপন