মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি পদার্থ পরীক্ষার ৬-৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে ঢাকা শিক্ষা বোর্ড

এইচএসসি পদার্থ পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে ঢাকা শিক্ষা বোর্ড।

এইচএসসি পদার্থ পরীক্ষার ৬-৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে ঢাকা শিক্ষা বোর্ড

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সোমবার অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ের প্রতি বোর্ড কর্তৃপক্ষ অবগত রয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয়, তবে পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে।

এছাড়া, পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

এ বিষয়ে সকল পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন