সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৫৯ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু, ৫ জেলা স্থগিত

৫৯ জেলায় এইচএসসি পরীক্ষা চলছে, ৫ জেলা বন্যার কারণে স্থগিত।

৫৯ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু, ৫ জেলা স্থগিত

পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী চলছে এইচএসসি ও সমমান পরীক্ষা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। রাজধানীর সবগুলো কেন্দ্রের বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করে।

তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদরাসা ও কারিগরি বোর্ডের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত রয়েছে।

আজ পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আরবী সাহিত্য দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন