রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাগেরহাটে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসে শ্রমিক নিহত, আহত ১

বাগেরহাটে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসে এক শ্রমিক নিহত ও অপরজন আহত হয়েছেন।

বাগেরহাটে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসে শ্রমিক নিহত, আহত ১

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংক ধসে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে ৫ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে সেফটি ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক সেফটি ট্যাংকির ভিতর থেকে উঠে আসতে পারলেও দুই শ্রমিক মাটিচাপা পড়েন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহত শ্রমিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন