সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলার বিরোধে হামলায় নিহত ১, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলার বিরোধে হামলায় একজন নিহত, আহত ১৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলার বিরোধে হামলায় নিহত ১, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই শিশুর লুডু খেলার বিরোধের জেরে হামলায় হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায় বলে অভিযোগ রয়েছে।

এর জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার সময় হামদু মিয়া বুকে বল্লমের আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ছেলে হাসান (৮) গুরুতর আহত হন।

পুলিশ আরও জানায়, উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষ হয়। নিহত হামদু মিয়া পাইকপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন