বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
অপরাধ

চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন লেখায় জরিমানা, ফার্মেসি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

পঞ্চগড়ের জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখায় ফার্মেসি মালিককে জরিমানা।

চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন লেখায় জরিমানা, ফার্মেসি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা এই আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ সরবরাহ করছিলেন। এছাড়া অনুমোদন ছাড়াই বিভিন্ন পরীক্ষার বিজ্ঞাপনও তার ফার্মেসিতে প্রকাশ করা হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোকসানা আক্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং গত ১৪ আগস্ট সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন লেখেন। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ ওঠে।

এই ঘটনার পর সংবাদ প্রকাশ ও অভিযোগের ভিত্তিতে প্রশাসন ওই ফার্মেসিতে অভিযান চালায়। অভিযানে অনুমোদন ছাড়া বিভিন্ন টেস্টের বিজ্ঞাপন এবং চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার সত্যতা পাওয়া যায়।

অভিযানে পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, ফার্মেসিতে অনুমোদন ছাড়া বিভিন্ন পরীক্ষা করার বিজ্ঞাপন পাওয়া গেছে এবং চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের সত্যতা মিলেছে। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন