বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসার ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

এদিকে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কাপ্তাই হ্রদে তীব্র স্রোতের কারণে ছোট নৌযান চলাচলও বন্ধ রয়েছে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে প্রশাসন আগের দিনই সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

বিজ্ঞাপন