বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে পাহাড়ধসে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে পাহাড়ধসে মাদরাসায় ৪ শিক্ষার্থী নিহত, আহত ৬।

কক্সবাজারে পাহাড়ধসে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে ৪ নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া ফায়ারসার্ভিস ও স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢাল ভেঙে পড়ায় মাদরাসাটির ওপর ধস নামে। বর্তমানে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, আরও একাধিক শিক্ষার্থী মাটিচাপা পড়ে থাকতে পারে। উদ্ধার অভিযান চলছে এবং ফায়ারসার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিজ্ঞাপন