বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৭ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

চাঁদপুরে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করে এই সিদ্ধান্ত নেয়।

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ বলেন, নকল বা অসদুপায় অবলম্বনের কারণে পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছে।

পরিদর্শনের সময় তাদের পরিহিত শার্টের মধ্যে লিখে নকল নিয়ে আসার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, হাতে-নাতে নকল পাওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন