বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসির ফল না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

এইচএসসি ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশনা দিল হাইকোর্ট।

এইচএসসির ফল না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া যাবে না। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশনা দিয়ে রুল জারি করেছে।

হাইকোর্টের আদেশের পর শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। তবে ইতোমধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুয়েটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ২১ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আয়োজন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে।

বিজ্ঞাপন