বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন, খেলাধুলা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন।

শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশের ইতিহাস সম্পর্কে জানতে সচেষ্ট হন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জের তিনটি স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। স্কুলগুলো হলো কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'পড়ালেখা শেষ করে তারা একদিন বড় হবে এবং বিভিন্ন পেশায় যোগ দেবে। তবে যে পেশাতেই যাক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।'

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে।'

তিনি উল্লেখ করেন, মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের জীবন সমৃদ্ধ করতে এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন।

বিজ্ঞাপন